জমির অভাবই পর্যাপ্ত খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে 'বাসাবো সবুজ বলয়'-এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।