রাজধানীতে খেলার মাঠ বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় জমি না পাওয়া। এজন্য পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক তৈরি করা সম্ভব হচ্ছে না। এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৭ জুলাই) দুপুরে ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়ে’র নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তিনি।