জলবায়ু পরিবর্তন অভিবাসন ও বাস্তুচ্যুতির মূল প্রতিকূল চালিকা হিসেবে বিদ্যমান ঝুঁকি বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নকে তরান্বিত করে। জলবায়ুকেন্দ্রীক অভিবাসন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ না নিলে বাংলাদেশ এবং সারা বিশ্বের লাখ লাখ মানুষ তীব্রভাবে নেতিবাচক প্রভাব অনুভব করবে।
সোমবার (২৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ক নীতি সংলাপে এসব কথা বলেন দেশি-বিদেশি আলোচকরা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।