পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে আরেকবার ঢাকাবাসীর সমর্থন চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার রাজধানীর বাসাবো খেলার মাঠে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নগরবাসীর কাছে এ সমর্থন কামনা করেন।