মাত্রাতিরিক্ত দূষণের দায়ে সাভার ট্যানারি শিল্প বন্ধ করতে একাধিকবার সংসদীয় কমিটি সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় কিছুটা পিছু হটে ট্যানারিগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (১৭ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এ তথ্য জানান।