লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জকে উত্তরণের উপায় এর বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পৃক্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শাওন শায়লা, এলআরডি এর নির্বাহী পরিচালক মামুনুল হুদা প্রমুখ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ