প্রস্তাবিত বাজেটে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ নিয়ে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা পরস্পরবিরোধী বক্তব্য রেখেছেন।
বিরোধী দলের সংসদ সদস্যরা এই সুযোগকে ‘অনৈতিক’ বলে আখ্যা দেওয়ার পর সরকারি দলের সংসদ সদস্যরা বলেন, খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো ছাড়া আর কারও অর্থ পাচারের তথ্য কেউ জানে না।