বাংলাদেশ ২০০২ সালে প্রথমবারের মতো পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু তাতে দেশে পলিথিনের ব্যবহার কমেনি, বরং বেড়েছে। রাজধানীসহ দেশের বড় বড় শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে উঠেছে পলিথিন ব্যাগ। জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণা বলছে, ঢাকা মহানগর প্লাস্টিক ও পলিথিনের বোমার ওপর বসে আছে। এর ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে বড় বিপর্যয় দেখা দিতে পারে।