পরিবেশ দূষণকারী ট্যানারিগুলো বন্ধ না করায় শিল্প মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বলা হয় সাভারের চামড়া শিল্প নগরীতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকা ট্যানারিগুলো বন্ধ করতে শিল্প মন্ত্রণালয় ইচ্ছা করে সময় ক্ষেপণ করছে। কঠিন বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট সব ট্যানারি বন্ধ করে দিতে মন্ত্রণালয়কে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দিয়েছে কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প