বিএনপি এই দেশের বড় শত্রু বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে শুধু হত্যাই নয়, তার স্বপ্নের সোনার বাংলাকে পরাজিত করার জন্যই বিএনপির সৃষ্টি। পচাত্তরের হত্যাকাণ্ড ছিল মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে পরাজিতদের জঘন্যতম প্রতিশোধ।
সোমবার রাজধানীর খিলগাঁওয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।