আজ থেকে ২৫ বছর আগে মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। অথচ, বাংলাদেশের ক্রিকেটে এমন একটি গৌরবোজ্জ্বল দিনটি উপলক্ষে নেই কোনো কর্মসূচি। আইসিসি ট্রফি জয়ের রজত জয়ন্তী অনেকটা নীরবেই কেটে গেছে।
কারণে,অকারনে বিসিবিতে অনেক উৎসবই ঘটা করে পালন করা হয়। তবে যে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের রেনেঁসা হয়েছে, ক্রিকেটে গৌরবোজ্জ্বল সেই দিনটির কথা হয়তবা ভুলে গেছে এদেশের ক্রিকেট প্রশাসন।