আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে দারিদ্র্য নেই বললেই চলে। সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কারণে নিম্ন আয়ের মানুষ স্বাচ্ছন্দ্যে আছে। তারপরও কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো স্থানে কিছু মানুষ স্বল্প আয়ে দিনাতিপাত করছে। তাদের জন্য সরকার টিসিবি এবং ওএমএস চালু করেছে। যাদের সামর্থ্য আছে তারাও এখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করছে।
গতকাল বুধবার বিকালে রাজধানীর মুগদা থানাধীন ৭১নং ওয়ার্ডে একটি ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাউন্সিলর খাইরুজ্জামানের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১৪শ পরিবারের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ