অদৃশ্য শত্রæর উৎস ও শক্তি কোথায়, সেটি না জেনেই ‘কোভিড যুদ্ধে’ সম্মুখসারির যোদ্ধারা লড়ে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যারা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করেছেন, তারাই সত্যিকার যোদ্ধা। গতকাল সোমবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি।