ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ঘরবাড়ি, স্ত্রী-সন্তান ও পরিবারের সবাইকে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের এই আত্মত্যাগের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। কারণ তাদের জন্য যাই করা হবে, সবই কম হয়ে যাবে। এজন্য বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন, ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।