নীতি আদর্শের ঐক্যে এগিয়ে চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সুসম্পর্ক। স্বাধীনতার ৫০ বছরে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। রক্ত দিয়ে লেখা হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কের ইতিহাস। এমন অভিমত ব্যক্ত করেছেন রাজনীতি এবং রাজনৈতিক ইতিহাসের পথচারীরা। শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভোরের কাগজ আয়োজিত জহুর হোসেন চৌধুরী বক্তৃতা ও ইন্দো-বাংলা সম্পর্কের ৫০ বছরপূর্তি স্মরণোৎসবে তারা এই অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাধীনতার ইতিহাস এবং দুই দেশের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন ভারতের রাজ্যসভার সাংসদ, লেখক ও সাংবাদিক এম জে আকবর ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ আমির হোসেন আমু।