নিজ স্বার্থের জন্য যারা আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, তাদের জন্য এ সংগঠন নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার বিকালে খিলগাঁও মডেল কলেজে ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি।