পার্বত্য এলাকার বিশাল বনাঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য করার প্রস্তাব এসেছে সংসদীয় কমিটির বৈঠকে। কমিটির পক্ষ থেকে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা রয়েল বেঙ্গল টাইগারের উপেযোগী কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে আগামী বছর থেকে আন্তর্জাতিক নারী দিবসে পরিবেশ খাতে অবদানের জন্য নারীদের পদক দেয়ার সুপারিশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয় ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ