রাজধানীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ১০টি স্কুল উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত ‘আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম’-এর নামে এসব স্কুলের উদ্বোধন করেন ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে এ স্কুলগুলো প্রতিষ্ঠা করা হয়েছে।