জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্বের সঙ্কট, উপর্যুপরি দুর্যোগের ভয়াবহ আঘাত এবং চরম ভাবাপন্ন আবহাওয়া বৃদ্ধি, জীব বৈচিত্রের অপূরণীয় ক্ষতি, খাদ্য নিরাপত্তাহীনতার আশঙ্কা, ক্রমবর্ধমান পানি সঙ্কট, মহাসাগরগুলোর ওপর অভাবনীয় চাপ এবং সম্পদের অমিতাচারী ব্যবহারের পেক্ষাপটে ‘গ্রহজনিত জরুরি অবস্থা’ ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষে সভাপতি সাবের হোসেন চৌধুরী সংসদে প্রস্তাবটি আনেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন। পরে স্পিকার তা ভোটে দিলে প্রস্তাবটি পাস হয়ে যায়।