ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্যই নয়, শুদ্ধানন্দ মহাথের দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।’ বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।