ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে অনেকবার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার সুযোগ হয়েছে। যখনই এখানে আসতাম এখানকার সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের সব সময় অসাম্প্রদায়িক কল্যাণময় বাংলাদেশের কথা বলতেন। এই মহান মানুষটির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমরা যদি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে চাই, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই কল্যাণময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। গতকাল বুধবার বিকালে রাজধানীর সবুজবাগের বাসাবোতে ৩ দিনব্যাপী ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ