তথ্য ও পরিসংখ্যানের ক্ষেত্রে দেশে এক রকম সন্ত্রাস চলছে। সরকার প্রদত্ত বেশির ভাগ তথ্যই পুরনো এবং বিভ্রান্তিকর- যা শুধু সঠিক নীতি প্রণয়নেই বাধার সৃষ্টি করছে না, সরকারের ওপর জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে। রাজধানীর এক হোটেলে গতকাল বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশে বাজেটীয় তথ্যের অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও, দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সঠিক তথ্যভিত্তিক গবেষণা এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই বলে মনে করেন আলোচকরা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ