ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষায় সবার আগে ভাবতে হবে, আমাদের সক্ষমতা কিভাবে বাড়ানো যায়। এজন্য স্মার্ট মনিটরিংয়ের ব্যবস্থা করাসহ সরকার ও সরকারি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে প্রমাণ করতে হবে পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি সংস্থাগুলো দৃষ্টান্ত স্থাপন করতে চাইলে জনগণও পরিবেশ রক্ষা আন্দোলনে সম্পৃক্ত হবে বলে মনে করি। যদি সরকারি সংস্থাগুলো এই ভূমিকা না রাখতে চায়, তাহলে জনগণও এগিয়ে আসবেনা। আর সেটা না হলে, পরিবেশগত দিক দিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোন অবস্থানে যাবে, সে প্রশ্নও নিষ্পত্তি হবে না।