আগে জাহাজ ভাঙা শিল্প পরিবেশ দূষণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত থাকলেও পরে বিশেষ বিবেচনায় একে কিছুটা কম ঝুঁকিপূর্ণ কমলা ক্যাটাগরিতে আনা হয়েছিল। কিন্তু আবার একে লাল তালিকাভুক্ত করার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।