পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়া শিল্প কারখানা বন্ধ করতে যাচ্ছে পরিবেশ অধিদফতর। সংসদীয় কমিটির সুপারিশে শিগগিরই ট্যানারি শিল্প কারখানা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে অধিদফতর। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলাসহ অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই এটা করা হবে।