দেশে বস্ত্র ও তৈরি পোশাক খাতে বর্তমানে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ১৫৭। এই তালিকায় প্রতি মাসেই যুক্ত হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান। তবে শুধু পরিবেশবান্ধব কারখানা বানালেই হবে না, তার সঙ্গে শ্রমিকদের সার্বিক জীবনমানেরও উন্নয়ন করতে হবে। শ্রমিকেরা সুরক্ষা না পেলে এ উদ্যোগ পরিবেশবান্ধব বলা যাবে না।