দেশের সবচেয়ে বড় রফতানি খাত বস্ত্র ও তৈরী পোশাকের কারখানা সবুজায়নে নীতি ও বিনিয়োগের অভাব রয়েছে। সবুজায়ন হলে এ খাতের আয় বাড়বে। যার সুফল পাবে গোটা অর্থনীতি বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আর সেই সাথে পরিবেশেরও সুরক্ষা হবে। তবে সবুজায়নের পথে পর্যাপ্ত নীতি ও বিনিয়োগ, অর্থ স্বল্পতাসহ খাত সংশ্লিষ্টদের বেশ ক’টি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে সংস্থাটির গবেষণায় প্রকাশ পেয়েছে। আর এই খাতের মালিকরা বলছেন, একটু সমস্যা হলেই কিছু শ্রমিক নেতারা বায়ারদের কাছে চিঠি লিখেন। তাদেরকে সংশ্লিষ্ট কারখানা বন্ধ করে দিতে বলেন। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আর শ্রমিক নেতারা বলেন, দেশের আইনে ৬০ বছর বয়স পর্যন্ত নারীশ্রমিকদের কাজ করতে পারার কথা বলা থাকলেও, ৪০ এর পর অনেককে কারখানা ছেড়ে চলে যেতে হয়।