পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে- এ বিবেচনায় ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিল করেছে সরকার। এসব প্রকল্পে ১২ বিলিয়ন ডলারের বিনিয়োগ হওয়ার কথা ছিল।
আজ রোববার এক সংলাপে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী। জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত থেকে পরিবেশ সুরক্ষায় সরকারের আন্তরিকতা বোঝাতে এই তথ্য জানান তিনি।