সদ্য সমাপ্ত গ্লাসগো জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৬ সফল হয়েছে, সফল হয়নি। সফল বলতে হয়, আয়োজক দেশ যুক্তরাজ্য বিশ্বজুড়ে জলবায়ু জরুরি অবস্থা সত্ত্বেও কোভিডের কারণে টানা দুবছর বিরতির পর জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন করতে পেরেছে। শীর্ষ সম্মেলন বসে স্কটল্যান্ডের গ্লাসগো নগরীতে ৩১ অক্টোবর থেকে। লম্বা অস্বাভাবিক ছেদ শেষে ফের শুরু হয় লাগাতার জলবায়ু আলোচনা। চলে ১৩ নভেম্বর মধ্যরাত অবধি এ শলা-পরামর্শ, দরকষাকষি ক্লাইড নদী তীরে গ্লাসগো প্রদর্শনী কেন্দ্রে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ