১০ নভেম্বর, ২০১৯ বাংলাদেশের ক্রিকেটে একটি ঐতিহাসিক দিন। মর্যাদার টেস্ট ক্রিকেটে ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ভারত। নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে সেই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডের জন্ম দিলেও শেষ পর্যন্ত খারাপভাবেই হেরেছিল বাংলাদেশ। এরপর নানা ঘটনার সাক্ষী হতে হতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১০ অধিনায়কের অধীনে ১১৫ টেস্ট খেলেছে বাংলাদেশ দল। রবিবার ১০ নভেম্বর পার করল ১৯ বছর।