গ্লাসগো জলবায়ু সম্মেলনে শুক্রবার রাতের মধ্যে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌছুনোর লক্ষ্যে এখন শেষ মুহুর্তের আপোষ-মীমাংসা চলছে।
স্বল্প এবং মধ্যমেয়াদে কার্বণ নিঃসরণের মাত্রা কতটা হবে এবং জলবায়ু সংকট সামাল দিতে অনুন্নত দেশগুলোকে কীভাবে কতটা সাহায্য করা হবে - তা নিয়ে সম্মেলন শুরুর ১১ দিন পরও কিছু মতবিরোধ চলছে।
এ নিয়ে বুধবার কপ সম্মেলন ভবনে বিবিসি বাংলার শাকিল আনোয়ার কথা বলেন বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য সাবের হোসেন চৌধুরীর সাথে।