বিশ্ব জলবায়ু সম্মেলনে দেশের স্বার্থ রক্ষা কৌশল অধিকতর জোরালোভাবে তুলে ধরার প্রক্রিয়া নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তাঁরা গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলনে বিভিন্ন আলোচনায় কার্যকর ভূমিকা রাখার জন্য নাগরিক সমাজকে সুযোগ প্রদানের সুপারিশ করেছেন।