পরিবেশ দূষণের জন্য দায়ীদের কাছ থেকে আদায় করা জরিমানার টাকা দূষণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
কমিটি বলছে, জরিমানার টাকা সরকারি কোষাগারে যায়। সে টাকা পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করে তাদের পাশে দাঁড়ানো যেতে পারে।