চলতি সংসদের এমপি জাসদের একাংশের সভাপতি মঈনউদ্দীন খান বাদল ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্য দলের এমপিরা উপস্থিত ছিলেন।