বনভূমিতে প্রশাসন একাডেমি কেন? এই প্রশ্ন এখন সবার মুখে। দাবি উঠেছে কক্সবাজারের ফুসফুস খ্যাত শুকনাছড়ির ‘বেআইনি’ এই বরাদ্দ বাতিলের। আজ রোববার কক্সবাজার শহরে ১৮টি পরিবেশবাদী ও বিভিন্ন সংগঠন বরাদ্দ বাতিল চেয়ে শহরে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এসব সংগঠনের দাবি বরাদ্দকৃত বনভূমির ওই এলাকা প্রতিবেশগতভাবে সঙ্কটাপন্ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বনভূমি যেকোনো মূল্যে বাঁচাতে হবে। এসব সংগঠনের মধ্যে রয়েছে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস), গ্রিন ভয়েস, কক্সবাজার নাগরিক আন্দোলন, তারুণ্যের প্রতিবাদ, টিম ইলেভেন কক্সবাজার, দরিয়ানগর গ্রিন ভয়েস, কক্সিয়ান এক্সপ্রেস, পশ্চিম বাহারছড়া যুব কল্যাণ সঙ্ঘ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার, সেইফ দ্য নেচার অব বাংলাদেশ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, একতা ছাত্র পরিষদ, রাখাইন একতা সঙ্ঘ, বড়বাজার রাখাইন যুব সঙ্ঘ, রাজধানী ফ্রেন্ডস সার্কেল, টেকপাড়া রাখাইন ছাত্র পরিষদ এবং রাখাইন ক্রীড়া সংস্থা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ