করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা যান। গতকাল বুধবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে সারাদেশে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ ৪৩৪ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ তালিকা তৈরি করেছে। আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে আরও সহস্রাধিক স্বাস্থ্যকর্মীকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকারি-বেসরকারি প্রায় অর্ধশত হাসপাতাল ও ইউনিট লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর আক্রান্ত হওয়া স্বাস্থ্যকর্মীদের শূন্যস্থান পূরণে যাদের পদায়ন করেন তারাও যেতে চাইছেন না। উচ্চপর্যায়ে তদবির করে কেউ কেউ আদেশ স্থগিত করতে সক্ষম হলেও বেশির ভাগই দুশ্চিন্তায় আছেন। সমকালের কাছে ফোন করে কয়েকজন স্বাস্থ্যকর্মী তাদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ