আজ সেই ১৩ এপ্রিল। বাংলাদেশের ক্রিকেটে সোনার হরফে লেখা দিন। ১৯৯৭ সালে এই দিনেই আইসিসি ট্রফি জিতে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যান আকরাম খান, মিনহাজুল আবেদীন, আমিনুল ইসলামরা। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে আগেই বিশ্বকাপের টিকিট পাওয়া বাংলাদেশ দল আইসিসি ট্রফি জিতে অবসান ঘটায় দীর্ঘ প্রতীক্ষার।